সিলেটে পরকীয়া দ্বন্দ্বে বন্ধুকে খুন করে বন্ধু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 31 May 2026

সিলেটে পরকীয়া দ্বন্দ্বে বন্ধুকে খুন করে বন্ধু


সময় ডেস্ক :
সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় বন্ধুর ছুরিকাঘাতে ওপর বন্ধ খুন হয়। পরকীয়ার জেরে খুনের ঘটনা ঘটে।


রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। এই ঘটনায় ঘাতক মো. হাবিল (২৫) কে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল ও হাবিলের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার সকালে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অভিযুক্ত হাবিল দাবি করেন, তার স্ত্রীর সঙ্গে জুয়েলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার বুঝানোর চেষ্টা করলেও কোনো ফল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে সে স্বীকার করে।



ঘটনার পর স্থানীয় লোকজন হাবিলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ঘটনার পর পুলিশ সেখানে পৌছে আটককৃত হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages