দক্ষিণ সুরমার বাস দুর্ঘটনা, সড়কে ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 26 May 2026

দক্ষিণ সুরমার বাস দুর্ঘটনা, সড়কে ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি


নিজস্ব সংবাদদাতা :
সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট টু ময়মনসিংহ রোডে চলাচলকারী যাত্রীবোঝাই জালালাবাদ বাস বৈদ্যুতিক খুঁটিকে সজোরে ধাক্কা দিলে বাস দুমড়ে মুচড়ে যায় ও খুঁটি ভেঙে পড়ে। তাৎক্ষণিক বিদ্যুৎ বন্ধ করার ফলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় দক্ষিণ সুরমা।


মঙ্গলবার (২৬ মে) ভোররাত সাড়ে তিনটায় শামীম হোটেলের সামনে বাসের ব্রেক ফেল হলে এমন দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্র জানান, জালালাবাদ নামক যাত্রীবোঝাই বাসটি ময়মনসিংহ থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ভোররাত সিলেট বাস টার্মিনালের নিকটবর্তী স্থান বাবনা পয়েন্টে মোড় নেয়ার সময় ব্রেক ফেল করে। তখন গতি কিছু বেশি থাকায় সজোরে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আর বৈদ্যুতিক খুঁটি ভেঙে দু টুকরো হয়ে সড়কে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।


খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌছে বিদ্যুৎ বন্ধ করালে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে অনেকে জানান।


সকালে এসএমপি দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ও এএসআই আসাদুল ইসলাম, কানু মালাকার সহ বিপুল পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও যানজট নিরসনে কাজ করে।


দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিয়ে টেনে পুলিশের হেফাজতে নেয়া হয়।


এ বিষয়ে ওসি আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ছুটে যায়। আমি নিজেও সেখানে যাই। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages