এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) এক প্রস্তুতি সভা সন্ধ্যা ৭ টায় নগরীর চন্ডিপুলস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন, সকাল সাড়ে ১১টায় হল রুমে সততা সংঘের সদস্যদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, সহ-সভাপতি মাস্টার হাজী মো. আব্দুল কাইয়ুম, নির্বাহী সদস্য মো. উসমান আলী, মাস্টার মো. আব্দুল হাই, মাস্টার মো. রইছ আলী, মোসাম্মৎ মাসুম আরা খানম ও মোসাম্মৎ ডলি আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment