মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ চালক নিহত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 25 May 2026

মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ চালক নিহত


সময় ডেস্ক :
কিশোরগঞ্জের অষ্টগ্রাম-মিঠামইন সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।


সোমবার রাত ৮টায় কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


​​প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে ভাতশালা এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা পুরুষ, তার স্ত্রী ও শিশু সন্তান মারা যান।


খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করেছে।


No comments:

Post a Comment

Pages