সময় ডেস্ক : সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় বন্ধুর ছুরিকাঘাতে ওপর বন্ধ খুন হয়। পূর্ব শত্রুতার জেরে এমন খুনের ঘটনা ঘটে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক মো. হাবিল (২৫) কে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। বর্তমানে নগরীর রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা।
আটককৃত হাবিল নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।
পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকালের দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে।
একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে।
পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ঘটনার পর পুলিশ সেখানে পৌছে আটককৃত হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment