প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রিফল আহমদ (৪২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমসের আলীর ছেলে।
গত রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম রাস্তার মুখ পয়েন্টে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন রিফল। রাতে তিনি সিলাম রাস্তার মুখ পয়েন্টে অবস্থান করছিলেন। এমন সময় ১৫/২০জনের একদল লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্র জানায়, রিফলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে, বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment