কমলগঞ্জে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে মানববন্ধন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 29 April 2025

কমলগঞ্জে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে মানববন্ধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা :
সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে।


মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া  হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ভেড়াছড়াসহ বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।



বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিকের  সভাপতিত্বে ও মুফতি আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত ইকবালের শ্বশুর জুনাব আলী, মো: রুমন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মোশাহিদ আলী, আব্দুস সোবহান, নজরুল, কবির উদ্দিন, শফিকুল ইসলাম সুফি, সৈয়দ তারেক আহমদ ও আয়েশা বেগম প্রমুখ।


এসময় বক্তরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবী জানান। এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে (জুনাব আলীর মেয়ে ও ইকবাল আহমদ এর স্ত্রী ) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


উল্লেখ্য, গত শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইকবাল তার শ্বশুর বাড়ি  ভেড়াছড়া থেকে নিজ বাড়ি চৈত্রঘাট যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। 


No comments:

Post a Comment

Pages