নিউজ প্রকাশের পর কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 July 2026

নিউজ প্রকাশের পর কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহার


সময় ডেস্ক : :
একাধিক সংবাদমাধ্যমে অপরাধে জড়িত থাকার খবর প্রকাশ হওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।


সফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলার চোরাকারবারি ও পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের সহযোগিতার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট টাকার বিনিময়ে তিনি এসব কাজে সহযোগিতা করেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। 


এ ছাড়া চাঁদাবাজির সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ আছে।


অভিযোগের বিষয়ে জানতে ওসি সফিকুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।


সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।


এদিকে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সফিকুল ইসলামের সংযুক্তিকরণের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়। এ ছাড়া ওই থানায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।


অবৈধ বালু, পাথর উত্তোলন ও পরিবহণকারীদেন টাকার বিনিময়ে সহায়তা করাসহ অনৈতিক লেনদেনে জড়িত থাকা নিয়ে 'সময় আমাদের' পোর্টালসহ একাধিক গণমাধ্যমের শিরোনাম হওয়ার পর তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।


No comments:

Post a Comment

Pages