দক্ষিণ সুরমায় ‘মাদক ও তীর সম্রাট’ অন্তর গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 July 2026

দক্ষিণ সুরমায় ‘মাদক ও তীর সম্রাট’ অন্তর গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা : :
সিলেটের দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা এবং অনলাইন তীর জুয়ার গডফাদার  ‘তীর সম্রাট’ অন্তর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের ভার্থখলা এলাকার ‘কুমিল্লা পট্টি’ নামক কলোনিতে টানা ২ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



স্থানীয় সূত্রে জানা যায়, ভার্থখলার কুমিল্লা পট্টি এলাকা নিজের একক নিয়ন্ত্রণে নিয়ে অন্তর আলী গড়ে তোলে অপরাধের অভয়ারণ্য। সেখানে মাদক কেনাবেচা থেকে শুরু করে নিষিদ্ধ তীর জুয়ার বোর্ড সবকিছুই চলতো তার ইশারায়। শুধু কুমিল্লা পট্টিই নয়, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী পুরান পুলের নিচের অংশসহ আশেপাশের পুরো এলাকা ছিল তার নিয়ন্ত্রণাধীন। 



বিগত আওয়ামী লীগ আমল থেকে কিছু নেতার ছত্রছায়ায় অপরাধের আধিপত্য বিস্তার করে গড়ে তোলে নিজের সাম্রাজ্য।


বিগত দিনে সরকারবিরোধী অভিযানে তাকে ধরতে তার আস্তানায় পুলিশ গেলে মরিচের গুড়া মিশ্রিত পানি মারা হয়। তখন আক্রান্ত হন দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির তৎকালিন সহকারী ইনচার্জ। সে সময় এক আসামীকে ছিনিয়ে নেয়া হয়। একবার অন্তরবাহিনী সাদা পোশাকে থাকা র‌্যাব এর এক সদস্যের কাছ থেকে সরকারি হ্যান্ডকাপ নিয়ে যায়।



অন্তরবাহিনী ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেত না। অন্তর্বর্তী সরকারের আমলেও তার দাপটের কমতি ছিলনা। বর্তমান বিএনপি সরকারের সময়ে এসে দক্ষিণ সুরমা থানার পুরাতন অফিসারদের ম্যানেজ করে অপরাধের ডালপালা প্রসারিত করতে শুরু করে।



এর মধ্যে তার অবস্থান শনাক্ত করে পুলিশ বৃহস্পতিবার কুমিল্লা পট্টি ঘিরে ফেলে। দীর্ঘ আড়াই ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে দুরন্ত মাদক সম্রাট অন্তরকে আটক করে। ক্ষুব্ধ বিপুল জনসাধারণ তাকে গণপিটুনি দিতে তেরে আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্তর ও উদ্ধার করা তার ব্যবহৃত দামি মোটরসাইকেল দ্রুত দক্ষিণ সুরমা থানায় নেয়া হয়।



দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানের নেতৃত্বে সহকারী ইনচার্জ এসআই কামরুজ্জামান, এএসআই কানু মালাকারসহ ৩০জন পুলিশ সদস্যের টিম অভিযানে অংশ নেয়।


পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


No comments:

Post a Comment

Pages