আব্দুল্লাহ আল মামুন সিলেটের নতুন ডিসি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 9 July 2026

আব্দুল্লাহ আল মামুন সিলেটের নতুন ডিসি


সময় ডেস্ক : :
অবশেষে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ আল মামুন।


বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।


মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়- এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়।


পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি নতুন ডিসি মু. রেজা হাসান।


No comments:

Post a Comment

Pages