সময় ডেস্ক : সিলেট-জকিগঞ্জ সড়কে কার-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হন আরও ৪ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।
আহতরা হলেন- একই উপজেলার জলঢুপ গ্রামের পাথনুশপাড়া গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও
নাসির উদ্দীন (২৫)।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা কার ও মাল বুঝাই পিকআপ ভ্যান কানাইঘাট যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ জন নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


No comments:
Post a Comment