২৩ জুন সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 20 June 2026

২৩ জুন সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


সময় ডেস্ক :
আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 


শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না, বরং এটি একটি ‘মাফিয়া দল’। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই অবস্থায় তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যেকোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট।


সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতিমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


No comments:

Post a Comment

Pages