মোদির জন্য শেখ হাসিনার ৭১টি লাল গোলাপ উপহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 17 September 2021

মোদির জন্য শেখ হাসিনার ৭১টি লাল গোলাপ উপহার


বহির্বিশ্ব ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে ৭১টি লাল গোলাপের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোলাপ ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায় নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন।


উল্লেখ্য, ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।


১৭ সেপ্টেম্বরে তার জন্মদিন থেকে ৭ অক্টোবর নরেন্দ্র মোদির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিন ব্যাপী ‘সেবা ও সমর্পন অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজ ১৭ সেপ্টেম্বর তার জন্মদিনে দেড় কোটি কোভিড ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-যা ভারতে এ পর্যন্ত একদিনে প্রদত্ত ভ্যাক্সিনের সর্বোচ্চ সংখ্যা।


No comments:

Post a Comment

Pages