জুমার নামাজে সিজদায় কোরআনের হাফেজের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 1 January 2021

জুমার নামাজে সিজদায় কোরআনের হাফেজের মৃত্যু


জীবন ও ধর্ম ডেস্ক :
হবিগঞ্জের বাহুবলে জুমার নামাজে সিজদারত অবস্থায় ফয়জুর রহমান নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। 


শুক্রবার (০১ জানুয়ারি) উপজেলার দাড়াগাঁও রেলস্টেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে।


মৃত ফয়জুর রহমান উপজেলার বড়গাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী এবং কোরআনের হাফেজ।

 

বড়গাঁও গ্রামের শিক্ষক নূরুল হক বলেন, কাবলাল জুমার প্রথমে চার রাকাত সুন্নতের এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দিতে গেলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান। 


তাৎক্ষণিক মুসল্লিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages