বছরের প্রথমদিনে সড়কে ঝড়লো ৪ প্রাণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 1 January 2021

বছরের প্রথমদিনে সড়কে ঝড়লো ৪ প্রাণ


সময় ডেস্ক :
নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।


ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।


No comments:

Post a Comment

Pages