মাদক ব্যবসায়ীর হামলায় দক্ষিণ সুরমায় কিশোর খুন! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 28 October 2020

মাদক ব্যবসায়ীর হামলায় দক্ষিণ সুরমায় কিশোর খুন!


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় জহিরুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। 


বুধবার (২৮ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সিরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে। 

পেশায় রং মিস্ত্রি জহিরুল পরিবার নিয়ে কদমতলী জেসমিন ভিলায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিল।


সোমবার সন্ধ্যায় (২৬ অক্টোবর) জহিরুলের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করে নিহতের ভাই দীন ইসলাম বলেন, ওইদিন কাজ থেকে ফিরে পূজা দেখতে বের হয় তার ভাই। সে সময় জৈনপুর এলাকার মাদক ব্যবসায়ী ফখরুল ইসলামের নেতৃত্বে হামলা চালিয়ে জহিরুল ইসলামকে আহত করা হয়। মাদক ব্যবসায়ী রাজী না হওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ তার। 


মারধরের পর হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা জহিরুলকতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বলে জানিয়েছেন দীন ইসলাম।


আহত কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মোগলবাজার থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে এক অটোরিকশা চালক জহিরুলকে ওসমানী হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। জহিরুল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাদক ব্যবসায়ীরা মারধর করে জহিরুলকে গুরুতর আহত করে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


একই তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) আশরাফ সিদ্দিকী বলেছেন, ঘটনাটি ঘটেছে রেলওয়ে থানা এলাকায়। মহানগর পুলিশের দক্ষিণ জোনের কর্মকর্তারা রেলওয়ে পুলিশের সাথে মিলে বিসয়টি তদন্ত করে দেখছেন।

No comments:

Post a Comment

Pages