প্রেস-বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়িতে কিশোর জহিরুল ইসলাম (১৬) হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে মোগলাবাজর থানা এলাকার গোটাটিকরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সুরমা জৈনপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল্লাহর পুত্র মো. রাকিব (২২) ও পাঠানপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো. রুবেল আহম্মেদ।
র্যাব-৯ এর এএসপি মিডিয়া অফিসার ওবাইন জানান, জহিরুল ইসলাম হত্যা ঘটনায় সিলেট রেলওয়ে থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার নং- ০১ তারিখঃ ২৮/১০/২০২০ ইং, ধারা- ৩০২/৩৪।
এ মামলার প্রেক্ষিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উলেখ্য: গত বুধবার (২৮ অক্টোবর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল ইসলাম। নিহত জহিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সিরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে। দক্ষিণ সুরমার কদমতলী এলাকার একটি বাসায় ভাড়া থাকতো জহিরুলের পরিবার। গত সোমবার (২৬ অক্টোবর) জহিরুলের উপর হামলা চালানো হয় বলে দাবি করছে তার পরিবার।
নিহতের ভাই দীন ইসলামের অভিযোগ, গত সোমবার সন্ধ্যায় জৈনপুর এলাকার মাদক ব্যবসায়ী ফখরুল ইসলামের নেতৃত্বে হামলা চালিয়ে জহিরুল ইসলামকে আহত করা হয়। মাদক ব্যবসায়ী রাজী না হওয়ায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ তার। মারধরের পর হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা জহিরুলকতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বলে জানিয়েছেন দীন ইসলাম।

No comments:
Post a Comment