ফ্রান্স প্রেসিডেন্টের ছবির অপর দিয়ে চলছে যানবাহন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 30 October 2020

ফ্রান্স প্রেসিডেন্টের ছবির অপর দিয়ে চলছে যানবাহন


বহির্বিশ্ব ডেস্ক :
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্টার ব্যস্ততম সড়কে সাঁটানোর পর তার উপর দিয়ে চলছে যানবাহন। ভারতের মুম্বাই শহরের দক্ষিণাঞ্চলের এক সড়কে এমন চিত্র দেখতে পাওয়া যায়। 


শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, পরে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডের জেজে ফ্লাইওভারের নিচে বেন্দি বাজার এলাকার রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের শত শত পোস্টার সাঁটানো দেখতে পান পথচারীও গাড়িচালকেরা। এসব পোস্টারের ওপর দিয়ে গাড়ি চলাচলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।


মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য ম্যাক্রোঁর পোস্টার সাঁটানোর কথা নিশ্চিত করেছেন। আর বলেছেন এই তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নিয়েছে পুলিশ।


আরেক কর্মকর্তা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।


No comments:

Post a Comment

Pages