প্রেস-বিজ্ঞপ্তি : ৩৬০ আউলিয়ার পুণ্যভূমিতে নবনিযুক্ত হওয়া পুলিশ কমিশনার নিশারুল আরিফের প্রতি রায়হান আহমদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্টেশন রোড ব্যবসায়ী সমন্বয় পরিষদ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে এক বার্তায় পরিষদের নেতৃবৃন্দ এমন দাবি জানান।
রায়হান আহমদ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতারে কালক্ষেপণ করায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, রায়হান হত্যাকাণ্ডের দুই সপ্তাহ অতিবাহিত হলেও এসআই আকবর গ্রেফতার না হওয়ায় ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন দেখা দিয়েছে।
স্টেশন রোড ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি হাজী সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক ফখরুল হাসানসহ নেতৃবৃন্দ এসএমপিতে নবনিযুক্ত পুলিশ কমিশনের সদয় দৃষ্টি কামনা করেন যাতে বাপহারা অবুঝ সন্তান, ছেলে হারা মা ও স্বামী হারা স্ত্রী ন্যায়বিচার পায়।
অভিযোগে প্রকাশ, গত ১১ই অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রোববার সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

No comments:
Post a Comment