জাফলংয়ের পাথর ব্যবসায়ী কালাম হত্যা : গ্রেফতার ২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 June 2020

জাফলংয়ের পাথর ব্যবসায়ী কালাম হত্যা : গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর ষাটঘর এলাকায় থেকে গত বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর ব্যবসায়ী আবুল কালাম লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় সিলেট নগরীর সুরমা মার্কেটের সুরমা হোটেল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

গ্রেফতারকৃতরা হলেন-মৌলভীবাজারের কমলগঞ্জ থানার বাদে ওবাহাটা গ্রামের মৃত শাফা মিয়ার ছেলে খলিলুর রহমান (২১) ও রংপুর জেলার কাউনিয়া থানার চান্দুঘাট গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান (৩৫)।

রোববার (১৪ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাশ ফেলে আসার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

ওসি আখতার বলেন, শনিবার (১৩ জুন) নিহত আবুল কালামের স্ত্রী বাদী হয়ে মামলা (নং-০৮) দায়েরের পর অভিযানে নামে পুলিশ।

থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপন চন্দ্র সরকার, এসআই রাজীব কুমার রায়, এসআই পলাশ কানু বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে নগরীর একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল সোয়া ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের (শিববাড়ী বাজারের সন্নিকট) ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত অনুমান ৪০ বৎসর বয়সের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পরে ১২ জুন, শুক্রবার নিহতের ছবিসহ সংবাদ সিলেটের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পরিবার তাকে সনাক্ত করেন। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে মোগলাবাজার থানা পুলিশ।

No comments:

Post a Comment

Pages