শামসুদ্দিন হাসপাতালে ৩ করোনা রোগীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 11 June 2020

শামসুদ্দিন হাসপাতালে ৩ করোনা রোগীর মৃত্যু

শামসুদ্দিন হাসপাতালে ৩ করোনা রোগীর মৃত্যু
সময় ডেস্ক : সিলেটের একমাত্র করোনা হাসপাতাল ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া, নগরীর উপকণ্ঠ শাহপরাণ এলাকার আব্বাস উদ্দিন ও খাদিমনগর এলাকার পারভিন বেগম।
 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত। এনিয়ে সিলেট জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২জনে। আর সিলেট বিভাগে মারা গেলেন ৪১জন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী গোলাপগঞ্জে করোনা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধ সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু বরণ করেছেন। তার নাম মতিন মিয়া।

তিনি বলেন, মারা যাওয়ার খবর আমরা শুনেছি। তবে আমাদের কাছে অফিসিয়ালি কিছু আসে নি। এ নিয়ে এ উপজেলায় করোনাভাইরাসে মারা গেলেন দুইজন।


No comments:

Post a Comment

Pages