নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমবে এবং বাড়বে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 11 June 2020

নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমবে এবং বাড়বে

নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমবে এবং বাড়বে
অর্থবাণিজ্য ডেস্ক : করোনার সংকটময় পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।


যেসব পণ্যের দাম কমবে

মাস্ক, হ্যান্ডগ্লাবস, ওষুধ, স্বর্ণ, চিনি, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পল্ট্রি, ডেইরি, মৎসশিল্পে ব্যবহৃত উপকরণ, ডিটারজেন্ট, ইলেক্ট্রিকাল সিগনাল যন্ত্রপাতি, আইসিইউ যন্ত্রপাতি।

যেসব পণ্যের দাম বাড়বে

অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, রঙ, বিদেশি টিভি, সিগারেট, সোডিয়াম সালফেট, আয়রন স্টিল, স্ক্রু, আলোকসজ্জা সামগ্রী, কম্প্রেসার শিল্পে ব্যহহৃত উপকরণ, বার্নিশ, বাইসাইকেল, আমদানি করা অ্যালকোহল, গাড়ি রেজিস্ট্রেশন খরচ, শ্যাম্পু, জুস, ইন্টারনেট খরচ, আমদানি করা দুধ ও দুগ্ধজাত পণ্য, মোবাইল খরচ, চকলেট, বিদেশি মোটরসাইকেল, বডি স্প্রে ইত্যাদি। 


No comments:

Post a Comment

Pages