দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতির গভীর শোক প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 24 July 2026

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতির গভীর শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি : :
যুক্তরাজ্যের কলচেস্টার সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে পানিতে ডুবে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব শেখ মকন মিয়ার পুত্র, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম-সম্পাদক শেখ মনসুর রহমানের সহধর্মিনী ও কন্যাসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন।


এক শোকবার্তায় তিনি বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় তিনটি প্রাণের অকালপ্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মহান আল্লাহতালার কাছে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।


No comments:

Post a Comment

Pages