দেশে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 May 2026

দেশে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু


সময় ডেস্ক :
দেশে হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় আরো ১৩ শিশু মারা গেছে।


শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরো ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।


No comments:

Post a Comment

Pages