অস্ত্র ধরে ব্যবসায়ীর গরু ছিনতাই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 May 2026

অস্ত্র ধরে ব্যবসায়ীর গরু ছিনতাই


সময় ডেস্ক :
ফেনীতে এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানির পর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য ১০টি গরু ক্রয় করেন। ফেনীর র‍্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন তিনি।


শনিবার ভোর ৫টার দিকে হঠাৎ ৪-৫ জন ব্যক্তি এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও আটকাতে পারেনি। তিনি গরুটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


স্থানীয়রা জানান, অনেকেই লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে ফেনীর হাটবাজারে বিক্রি করছে। এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।


ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।


No comments:

Post a Comment

Pages