সময় ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
রাশিয়া জানিয়েছে, প্রতি বছর এ সময় তারা ঐতিহ্যগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালন করে এবং মস্কো-তে বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষেই দুই দিনের এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছেনি।
তিনি আরো জানান, মানুষের জীবন যেকোনো উৎসবের চেয়ে বেশি মূল্যবান। যুদ্ধ বন্ধে রাশিয়ার নেতৃত্বের বাস্তব পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
সূত্র : আল জাজিরা

No comments:
Post a Comment