সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার নমকস্থানে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছেন। নিতেদের মধ্যে ২ জন নারী রয়েছেন। এতে আহত হয়েছে আরো বেশ কয়েকজন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৬ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- মোঃ সুরুজ আলী (৬০) পিতা- মৃত খরম আলী, সাং- ভাটিপাড়া, ইসলামপুর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। মোছাঃ মুন্নি (৩৫), পিতা - আব্দুল বাসির, গ্রাম - শেষস্তি, থানা - দিরাই, জেলা - সুনামগঞ্জ। মোঃ বদরুল (৩০), পিতা- সুজাত আলী, সাং- লালারগাও, মোগলগাও, থানা- জালালাবাদ, সিলেট। মোঃ ফরিদুল (৩৫), পিতা- মৃত নূর সালাম, সাং- ভাটিপাড়া, নুরনগর, থানা -দিরাই, জেলা- সুনামগঞ্জ।
ওসমানী মেডিকেলে নিহত ০৪ জনের নাম ও ঠিকানা পাওয়া গেলেও ঘটনাস্থলের ০৪ জনের নাম ও ঠিকানা এখনও পাওয়া যায়নি।
আহত ৭ জন হলেন- মোঃ আলমগীর (৩২),পিতা- রফিক মিয়া, সাং- আমকান্দি
থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ। তোরাব উল্লাহ(৬০), পিতাঃ মৃত: শুকুর উল্লাহ, সাং- আনোয়ার সাহেবের বাসা, কালিবাড়ি,, মদিনা মার্কেট, সিলেট। রামিন (৪০), পিতা: মৃত : আলিম উদ্দিন, ঠিকানা: জুনেদ মিয়ার কলোনি, লোহারপাড়া, আম্বরখানা, সিলেট।
আফরোজ মিয়া (৪০), পিতা: মল্লিক মিয়া, ঠিকানাঃ সামাদ মিয়ার কলোনি, লোহার পাড়া, আম্বরখানা, সিলেট। রাভু আক্তার (২৫), পিতা-খোকন মিয়া, সাং -গাছতালা, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ। হাফিজা বেগম (৩০), পিতা-বদরুজ্জামান, সাং- পাউমারা, থানা- কোম্পানীগঞ্জ
জেলা- সিলেট। রাজা মিয়া (৪৫), পিতা- জফুর আলী, সাং- ভাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান।
এছাড়া ওসমানী হাসপাতালে ৩ জন ও ওইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।
তিনি বলেন, দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মর্গে নিহতদের লাশ রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


No comments:
Post a Comment