টি-টোয়েন্টিতে ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 2 May 2026

টি-টোয়েন্টিতে ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ


সময় ডেস্ক :
বৃষ্টির দিনে কার্টেল ওভারের ম্যাচে ছেলেদের মতো হারলো বাংলাদেশের মেয়েরাও। তবে মেয়েরা এত সহজে হাল ছাড়েনি, লড়াই হয়েছে রুদ্ধশ্বাস।


শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই লড়াইয়ে বাংলাদেশ নারী দলকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। 


তিন ম্যাচ সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিণত হয়েছিল ৯ ওভারের লড়াইয়ে। 


প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৮৭ রান তোলে শ্রীলঙ্কার মেয়েরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস।


বাংলাদেশের সুলতানা খাতুন মাত্র ৮ রান খরচ করে নেন ৩টি উইকেট। জবাবে শেষ ওভারে ১৪ রান দরকার ছিল বাংলাদেশের। 


শেষ বলে সমীকরণ দাঁড়ায় জিততে হলে ৫ রান, টাই করতে বাউন্ডারি। ওই বল থেকে মাত্র ১ রান নিতে পেরেছেন স্বাগতিক দলের শারমিন সুলতানা। ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।


হারা ম্যাচে জোয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫, সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ আর নিগার সুলতানা করেন ৯ বলে ১৩ রান। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।


No comments:

Post a Comment

Pages