স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মত সিলেট সফর করলেন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। শ্বশুরবাড়ী সিলেটে তার আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ দেশীয় নানা পদের খাবার।
শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে এসব খাবার পরিবেশন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন জানান, প্রধানমন্ত্রীর জন্য সাতকড়া দিয়ে গরুর মাংসসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন। আমরা আশা করি তিনি আপ্যায়ন উপভোগ করেছেন।”
মধ্যাহ্নভোজের তালিকায় আরো ছিল শিং, টেংরা, বাইম মাছসহ বিভিন্ন দেশীয় খাবারের আইটেম।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে অতিথি আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।

No comments:
Post a Comment