৭ মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেপ্তার ইমি জামিনে মুক্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 30 April 2026

৭ মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেপ্তার ইমি জামিনে মুক্ত


সময় ডেস্ক :
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।


চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। 


ওইদিন রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় এতে বাধা দেয় কয়েকজন ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল।


একপর্যায়ে ইমিসহ আরো কয়েকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে। 


ঘটনার পরদিন ইমিসহ আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।


No comments:

Post a Comment

Pages