সাংবাদিক কবীর, মারুফ ও যুবদল নেতা রাসেলের মাতৃবিয়োগে বিএমজেএর শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 1 May 2026

সাংবাদিক কবীর, মারুফ ও যুবদল নেতা রাসেলের মাতৃবিয়োগে বিএমজেএর শোক


প্রেস বিজ্ঞপ্তি :
সাংবাদিক কবীর আহমদ সোহেল, আহমেদ মারুফ এবং সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মসরুর রাসেলের মাতা মোছা. রুকিয়া বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।


গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।


মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। 


শুক্রবার (১ মে) এক যৌথ শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি মোহিত হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


নেতৃবৃন্দ বলেন, “সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করার পেছনে রুকিয়া বেগমের অবদান অনস্বীকার্য। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”


No comments:

Post a Comment

Pages