রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় কিছু ইসরায়েলি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 March 2026

রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় কিছু ইসরায়েলি


সময় ডেস্ক :
ইসরায়েলের অধিকাংশ স্থানে ইরান থেকে মিসাইল বা ড্রোন হামলার সময় সতর্কতামূলক সাইরেন বাজে। এসময় সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যান। তবে কিছু ইসরায়েলি এই পরিস্থিতির অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।


ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ বলছে, কিছু ইসরায়েলি দোকান থেকে পণ্য কিনে বা রেস্তোরাঁয় খাবার খেয়ে ইরানি হামলার সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলেই দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারাও।


গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে; ফলে ইসরায়েলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে। সেই সুযোগই কাজে লাগাচ্ছেন কিছু সুবিধাবাদী ব্যক্তি।


সূত্র: রোয়া নিউজ.টিভি


No comments:

Post a Comment

Pages