গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 March 2026

গলায় তসবিহর দানা আটকে শিশুর মৃত্যু


সময় ডেস্ক :
চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। 

 


বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।


তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, মূলত গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। 

 


No comments:

Post a Comment

Pages