গ্রীস যাওয়ার পথে সমুদ্রে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 28 March 2026

গ্রীস যাওয়ার পথে সমুদ্রে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু


সময় ডেস্ক :
লিবিয়া থেকে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে সুনামগঞ্জের দিরাইয়ের একই গ্রামের তিনজন সহ ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


শনিবার (২৮ মার্চ) এই খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।


দুর্ঘটনায় মারা গেছেন উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান।


পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়।


No comments:

Post a Comment

Pages