কাতারে হামলা চালাল ইসরাইল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 29 March 2026

কাতারে হামলা চালাল ইসরাইল


সময় ডেস্ক :
এবার কাতারের একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। 


রোববার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থাটি।


ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চ্যানেলটি জানিয়েছে, ‘রাজধানী তেহরানে আল আরাবি টিভি ভবনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছে।’


ভবনটির ভেতরের ফুটেজে ভাঙা কাঁচ, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দেখা গেছে। অন্যদিকে বাইরের ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপে ভরা রাস্তা এবং ক্ষতিগ্রস্ত আশেপাশের ভবন।


No comments:

Post a Comment

Pages