‘ড. মুহাম্মদ ইউনূসের উচিত হয়নি দেশের দায়িত্ব নেওয়া’ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 26 February 2026

‘ড. মুহাম্মদ ইউনূসের উচিত হয়নি দেশের দায়িত্ব নেওয়া’


সময় ডেস্ক :
সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীন অভিনেতা ফখরুল বাশার মাসুম। 


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইউনূসের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।


মাসুম লেখেন, সৌদি আরবের রিয়াদে তখনকার বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণের সময় কয়েকদিন ড. ইউনূসের সান্নিধ্যে ছিলেন তিনি। 


সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেতা বলেন, ‘তখন আপনাকে যা বুঝেছি, তাতে আপনার এই দেশের দায়িত্ব নেওয়াটা মোটেও উচিত হয় নাই।’


তার ভাষ্য, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলে অনেক সময় সেই ব্যক্তিকেই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়।


এ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘ঐতিহাসিক ভাবে এই দেশের মানুষদের ক্রান্তিকালে যেই উদ্ধার করতে আসে, প্রথমে তাকে মাথায় তুলে নাচে।


ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই সেই উদ্ধারকারী হয়ে যায় দেশের সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটাই বাস্তবতা। আপনার একেবারেই উচিত হয় নাই দেশের ক্রান্তিকাল সামাল দেওয়া। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।’


স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে সহকর্মী শিল্পী ও নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।


No comments:

Post a Comment

Pages