ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 7 January 2026

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা


সময় ডেস্ক :
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।


বুধবার (৭ জানুয়ারি) বসুন্ধরা মার্কেটের তেজতুরী বাজার এলাকায় রাত ৮টা ৪০ মিনিটে গুলির ঘটনা ঘটে। 


এ সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। আবু সুফিয়ান নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।


পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।



এ ঘটনার পর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


পরে আবার বিক্ষোভকারীরা সড়কে উঠে এসেছে। তাঁদের ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে বিক্ষোভের মধ্যেই পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।


No comments:

Post a Comment

Pages