সময় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। দেশের বৃহৎ দল বিএনপি ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি, আধ্যাত্মিক শহর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে। তার-ই লক্ষে ২২ জানুয়ারি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন।
সেদিন তিনি অলিকুল শিরোমণি হযরত শাহ্ জালাল ও হযরত শাহ্ পরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন এবং পরে সিলেটের ঐতিহসাকি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সভাটি হতে যাচ্ছে স্মরণকালের একটি বৃহত্তম জনসভা এবং এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এই সভার মাধ্যমেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি-এমনটি জানিয়েছে দলীয় সূত্রগুলো।
তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানিয়েছেন, ২২ জানুয়ারি সড়ক পথে তারেক রহমান ঢাকায় ফেরার পথে হবিগঞ্জেও এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা সফল করার জন্য হবিগঞ্জেও ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

No comments:
Post a Comment