বিপিএল ১ম দিন : উদ্বোধনী দিনে সিলেটকে হারিয়ে রাজশাহীর জয় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 December 2025

বিপিএল ১ম দিন : উদ্বোধনী দিনে সিলেটকে হারিয়ে রাজশাহীর জয়


জাবেদ এমরান :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) জমকালো আয়োজনে দ্বাদশ আসরের শুভ সূচনা হয়েছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি, সঙ্গে অর্ধশতক মুশফিকের।



উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে সিলেট। ঝড়ো সূচনা করেন সাইম আইয়ুব, তবে ২৮ রানেই বিদায় নেন বিনুরার বলে। ২০ রানে স্টাম্পিং হয়ে ফেরেন জাজাই। ওপেনার রনি তালুকদারও থামেন ৪১ রানে, তাকে বোল্ড করেন সন্দীপ লামিচানে। এরপর ব্যাট হাতে দৃঢ়তা দেখান পারভেজ ইমন ও আফিফ ধ্রুব। ইমন ৩৩ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসে দলীয় সংগ্রহ সমৃদ্ধ করেন, আফিফ রানআউট হওয়ার আগে করেন ৩৩। 



নির্ধারিত ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৯০ রান। জবাবে ৮ রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম। শাহিবজাদা ফেরেন ২০ রানে। তবে এরপরই ম্যাচের মোড় ঘোরান শান্ত ও মুশফিক। দুজনের অটুট ১৩০ রানের জুটিতে সহজ জয় পায় রাজশাহী। শান্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা ইনিংস খেলেন, মুশফিক করেন ৩১ বলে ৫১। 


ম্যাচ শুরুর পূর্বে ২৫ হাজার রঙিন বেলুন উড়িয়ে ও ডে-লাইট ফায়ার ওয়ার্কের মাধ্যমে বিপিএলের দ্বাদশ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। ম্যাচ উপভোগ করতে দর্শকে পরিপূর্ণ ছিলো গ্যালারী।


No comments:

Post a Comment

Pages