সিলেটে বিপিএলের জাল টিকিটসহ আটক-৬ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 December 2025

সিলেটে বিপিএলের জাল টিকিটসহ আটক-৬


সময় ডেস্ক :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) জমকালো আয়োজনে দ্বাদশ আসরের শুভ সূচনা হয়েছে শুক্রবার। ম্যাচের প্রথম দিন জাল টিকিটসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। 


শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স। এর মধ্যে অন্তত ৩ জনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।


এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে।


আটক ব্যক্তিদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages