‘জাতির যে কোনো দূর্যোগে মাল্টিমিডিয়াকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 21 November 2025

‘জাতির যে কোনো দূর্যোগে মাল্টিমিডিয়াকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’


প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিগত সরকারের আমলে শুধু রাজনৈতিক কর্মীই নয়, সুশীল সমাজ সহ মাল্টিমিডিয়া সাংবাদিকরাও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অনেকের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। এদের মধ্যে অনেকেই পালিয়ে বেড়িয়েছেন। 


তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের পর সবাই একটা স্বস্থির নিশ্বাস ফেলছেন। আজ দিন বদল হয়েছে। দেশে পরিবর্তন এসেছে। এই অবস্থানে দাঁড়িয়ে মাল্টিমিডিয়াকে আরো গুরুত্ব ভূমিকা পালন করতে হবে। 



বক্তারা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্যকে লালন করার মাধ্যমে জাতির যেকোন দূর্যোগে এই এসোসিয়েশনের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন।


গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ অভিজাত হোটেল ক্রাউন পার্ক এর হল রুমে এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাধারণ সভার প্রথম পর্বে এসোসিয়েশনের উপস্থিত সকল সদস্যদের পরামর্শ গ্রহণ করা হয়। দ্বিতীয় পর্বে অতিথিদের উপস্থিতিতে এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।



সাধারণ সভা আয়োজক কমিটির আহবায়ক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর সিলেট প্রতিনিধি রাজু আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াতের মহানগর নায়েবে আমীর মো. নূরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, 



সৌদি আরব বিএনপির সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসাইন আরমান, ক্রাউন পার্ক হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল আহমদ ও মহানগর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। 


সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক এএইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান। 



বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, বেলায়েত হোসেন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, রত্না আহমদ তামান্না, অমিতা সিনহা, আব্দুল খালিক, জাবেদ এমরান, রেজওয়ান আহমদ, রুবেল আহমদ, মোশারফ হোসেন খান অমিত, মাছুম আহমদ চৌধুরী, বাবর জোয়ারদার, তৌফিকুর রহমান হাবিব, আবুল কাহার, আশিকুর রহমান রানা, মো. নুরুল ইসলাম (২), সুলাইমান আহমদ সুহেল, সবুজ আহমদ, 


আকমল হোসেন সুমন, আশরাফ উল্লাহ ইমন, কৃতিশ তালুকদার, আব্দুল মাজিদ চৌধুরী, রণি পাল, ইমরান আলী, আল-আমিন, শাহীন আলম, উৎফল বড়ুয়া, বাবুল খান মুন্না, আশরাফুল ইসলাম, জাহিদ উদ্দিন, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সৈয়দ রাসেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, সাইদুর রহমান, শাহীন আহমেদ, ঈষা তালুকদার, মুছা খাঁন ও জাকির হোসেন দিপু প্রমুখ। 


সাধারণ সভার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী।


No comments:

Post a Comment

Pages