বিশেষ সংবাদদাতা : সিলেটের জেলা প্রশাসক মো. সরোয়ার আলমের নির্দেশে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার বাজারতল কবরস্থানের ভূমি দীর্ঘ বিশ বছর পর দখলমুক্ত করা হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) অবৈধভাবে দোকান নির্মাণ করে দখলে রাখা ভূমি উচ্ছেদে অভিযান পরিচালিত হয় হয়েছিল।
এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগীতায় অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ ও সদর উপজেলা কার্যালয়ের কর্মকর্তা বৃন্দা প্রমুখ।
জেলা প্রশাসক মো. সরোয়ার আলম কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা প্রদান করেন; যাতে ভবিষ্যতে এধরনের দখল পুনরায় সংঘটিত না হয়।
এসময় সাহেবের বাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়। সাহেবের বাজার উন্নয়ন এর জন্য ড্রেন নির্মাণ, প্রবেশ রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, তোহা বাজারের শেড নির্মাণ ইত্যাদি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়।

No comments:
Post a Comment