রুবাবা দৌলা বিসিবির পরিচালক হলেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 7 October 2025

রুবাবা দৌলা বিসিবির পরিচালক হলেন


সময় ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন ইসফাক আহসান। তবে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়। ফলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে তার জায়গায় নতুন পরিচালক এখন রুবাবা দৌলা।


ক্রীড়া পরিষদ সূত্র বলছে, তার জায়গায় করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দেয়া হয়েছে।


রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়েও কাজ করেছেন।


অতীতে রুবাবা দৌলা খেলাধুলার সাথেও সম্পৃক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা দৌলা।


২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবারও। বিসিবিতে ২৫ জন পরিচাকলদের মধ্যে একমাত্র নারী রুবাবা।


No comments:

Post a Comment

Pages