সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় আবারো স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রেল লাইন সচল করা হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম।
তার আগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একাধিক বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
এরপর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা একটি লাইন সচল করলে আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার চালু হয়।
বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেল স্টেশনের ম্যানেজার নরুল ইসলাম জানিয়েছেন।


No comments:
Post a Comment