আ.লীগের ঝটিকা মিছিল থেকে ২৪৪ জন গ্রেফতার, ১৪ ককটেল উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 24 September 2025

আ.লীগের ঝটিকা মিছিল থেকে ২৪৪ জন গ্রেফতার, ১৪ ককটেল উদ্ধার


সময় ডেস্ক : রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।


এস এন নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 


রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 


তাঁরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।


‎ন


জরুল ইসলাম আরো ‎বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তাঁরা সংগঠিত হচ্ছেন।


রাজধানীর হোটেল, ছাত্রবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী থাকলে পুলিশকে জানানোর আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।


No comments:

Post a Comment

Pages