বিএনপি-আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষে আহত-২০ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 24 September 2025

বিএনপি-আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষে আহত-২০


সময় ডেস্ক :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় এ সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।


সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে এলাকায় ফেরেন ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল। 


তাঁদের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিএনপি সমর্থকরা আসামিদের এলাকায় অবস্থান না করার হুঁশিয়ারি দিলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থকরা যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালায় এবং বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করে।


হামলার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এদিকে সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।


ঘটনাকে ঘিরে হোসেন্দী ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে।


No comments:

Post a Comment

Pages