সময় ডেস্ক : সিলেট নগরীতে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে এক রিকশাচালক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতের নাম মনসুর (৩০)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মীরাবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল জামেউল ইসলামের পুত্র।
তিনি প্রায় ২০ বছর ধরে নগরীর মীরাবাজার এলাকার সেবক-২নং বাসার গ্যারেজে বসবাস করে আসছেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার প্যাডেল চালিত রিকশা চালাতেন।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

No comments:
Post a Comment