সিলেটে বাংলাদেশের ঝড়ে লণ্ডভণ্ড নেদারল্যান্ডস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 August 2025

সিলেটে বাংলাদেশের ঝড়ে লণ্ডভণ্ড নেদারল্যান্ডস


জ্যৈষ্ঠ প্রতিবেদক : সিলেটের মাঠে বাংলাদেশ ও নেদারল্যান্ডের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দেখতে ক্রিকেট লাভারদের স্রোত নামে। শেষ পর্যন্ত বাংলাদেশের বড় জয়ে স্বস্তি নিয়ে বাড়ি ফেরেন দর্শকরা।


টি-২০ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ঝলমলে হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। লিটন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন। 


এছাড়া প্রায় দুই বছর পর ফেরা সাইফ হাসানও সলিড টি-টোয়েন্টি ইনিংস উপহার দিয়েছেন। 


শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশ ব্যাটেবলে ঝড় তোলে দারুণ খেলে। পাওয়ার প্লেতে পারভেজকে হারালেও স্বাগতিকরা তুলে নেয় ৫৭ রান। পারভেজ ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তর বলে বোল্ড হন। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। এই ছক্কাতেই এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছুঁয়েছেন পারভেজ হোসেন। 


তাওহীদ হৃদয় ২০২৪ সালে ও তানজিদ হাসান এ বছর ২১টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে গড়েন আরও ৬৬ রানের জুটি। ২৪ বলে ২৯ রান করে জুনিয়র তামিম আউট হলে ভাঙে জুটি। 



টি-টোয়েন্টি দিয়ে প্রায় ২ বছর পর জাতীয় দলে ফেরা সাইফ ছিলেন আগ্রাসী। বল হাতে ক্যারিয়ারের প্রথমবার উইকেট নেওয়া সাইফ লিটনের সঙ্গে দারুণ জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ৩৯ বল আগে ২ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলতে পারে বাংলাদেশ। 


১৪তম ওভারে বিক্রমজিৎ সিংককে পর পর দুই বলে ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন সাইফ। ততক্ষণে অবশ্য লিটন ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় লিটন ৫৪ রানে অপরাজিত থাকেন। 


অন্যদিকে সাইফ ১৯ বলে ১ চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। লিটনের চেয়েও বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন সাইফ! প্রথম ম্যাচে শুরুতে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। 


ডাচদের ইনিংসে শুরুতে আঘাত হানেন তাসকিন। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে। তাসকিনের গুড লেংথ বলে তিনি শর্ট কাভারে ক্যাচ হয়েছেন জাকের আলীর। ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড ৩টি চার ও ১টি ছক্কা মারেন। 


পাওয়ার প্লেতে আর কোনও উইকেট না হারালেও শেষ অব্দি ৩৪ রানের বেশি তুলতে পারেননি সফরকারীরা। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ধাক্কা সামলানোর চেষ্টা করেন এডওয়ার্ডস ও তেজা। তবে ইনিংসের দশম ওভারে বল করতে এসে জোড়া আঘাত করেন সাইফ হাসান। এডওয়ার্ডস (১২) ও তেজা (২৬) দুজনকেই ফেরান। সাইফ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম উইকেট পেলেন। এর আগে টেস্টে সাইফ একটি উইকেট পেয়েছিলেন। 


ওই ধসে আর ঘুরে দাঁড়ানো হয়নি ডাচদের। শেষ অব্দি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারীরা। তাসকিন ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট। সাইফ দুটি এবং মোস্তাফিজ নেন একটি করে উইকেট।


No comments:

Post a Comment

Pages