‘জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াতে ইসলামী’ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 August 2025

‘জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াতে ইসলামী’


সময় ডেস্ক : জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 


শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


তাহের বলেন, “নুরের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।” 


তিনি আরও বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের স্বৈরাচারী সরকারের দমননীতির কথা মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।


তিনি স্পষ্ট করে জানান, জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণঅধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।


উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনা ও পুলিশের মারধরে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।


No comments:

Post a Comment

Pages