জাতীয় পার্টিকে নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 August 2025

জাতীয় পার্টিকে নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


সময় ডেস্ক : রাজধানীর বিজয়নগরে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


গণঅধিকার পরিষদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— প্রথমত, সেনা ও পুলিশের যৌথ হামলার সুষ্ঠু তদন্তে আজকের মধ্যেই একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। দ্বিতীয়ত, হামলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করতে হবে। তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।


রাশেদ খান বলেন, “যদি দাবিগুলো মানা না হয় তবে আমরা যমুনা ঘেরাও ও সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।” তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করছে এবং সাম্প্রতিক সহিংসতায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। তাই এ দলকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার বিকল্প নেই।


তিনি দাবি করেন, সেনা-পুলিশের যৌথ হামলায় গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সরকার ও প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।


প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হন। এ হামলার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।


গণঅধিকার পরিষদ জানায়, তাদের দাবি অবহেলা করা হলে দেশব্যাপী আন্দোলনের নতুন ধাপ শুরু হবে।


No comments:

Post a Comment

Pages